× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়েন্স ল্যাবে বিস্ফোরণ : চিকিৎসাধীন ঢাবি ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৬:৪৩ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৬:৫৪ পিএম

শিরিন ম্যানসনে বিস্ফোরণের পর কাজ করছেন সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ফাইল ফটো

শিরিন ম্যানসনে বিস্ফোরণের পর কাজ করছেন সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ফাইল ফটো

রাজধানীর সায়েন্স ল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুর নবী মারা গেছেন। এ নিয়ে সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নুর নবীর বিশ্ববিদ্যালয়ের বন্ধু জোবায়ের হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আজকে দুপুরে তাকে ডায়ালাইসিসের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। নিয়ে যাওয়ার আগেই আইসিইউতে সে মারা যায়।’ 

গত ৫ মার্চ সায়েন্স ল্যাবে শিরিন ম্যানসন নামের তিনতলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেদিনই তিনজন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হলো। 

ভবনের নিচে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছিল বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা