× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৬:১৭ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৭:০৮ পিএম

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সাশ্রয়ী মূল্যে শ্রমিকদের পূর্ণরেশনিং ব্যবস্থা চালু এবং গার্মেন্টস শিল্পে ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এ দাবি জানায়। এ দিন কেন্দ্রীয় কমিটির সভা থেকে দাবি জানায় সংগঠনটি। সভায় সভাপতিত্ব করেন কামরুল আহসান।

সভায় বলা হয়, গার্মেন্টস শ্রমিকদের ৬৫ শতাংশ বেসিকসহ ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা ও দ্রুত প্রকৃত শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার জনজীবন অসহনীয় পর্যায় চলে গেছে। সামনে রমজান মাস এর মধ্যেই বাজারে পণ্য মূল্য বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং শ্রমিকদের ক্রয়-ক্ষমতা বৃদ্ধির জন্য সাশ্রয়ী মূল্যে শ্রমিকদের পূর্ণরেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানানো হয়। 

এ ছাড়া সভায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রস্তাবিত ২০ হাজার টাকা জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান হয়। আগামী ৭ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব দাবির পরিপ্রেক্ষিতে সমাবেশ করবে সংগঠনটি।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া। সভায় অন্যান্য কর্মী মো. আব্দুল্লাহ জাফর, মো. সামসুল হক সোহাগ, মো. মোর্শেদ আলম, তাহিরা খাতুন, তাপস কুমার রায়, মো. ফুল বাবু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা