× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১০:১৮ এএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৪:২৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

শেষ সময়ে এসে কাউন্সিল অধিবেশন স্থগিত করল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ১৭ ও ১৮ মার্চ বিবদমান দুই অংশের কাউন্সিল হওয়ার কথা থাকলেও বুধবার (১৫ মার্চ) কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, কাউন্সিল অধিবেশনের জন্য নির্ধারিত স্থানের বুকিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের জন্য বাতিল হয়ে যাওয়া এবং বিকল্প কোনো অডিটোরিয়াম না পাওয়ার কারণে ১৭ ও ১৮ মার্চের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। পরে ঐক্যবদ্ধভাবে কাউন্সিল অধিবেশনের স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

তবে সংগঠনটির ৪১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ হবে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ)। বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

উল্লেখ্য, ৪০তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ফয়েজ উল্লাহ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান দীপক শীল। পরে অভ্যন্তরীণ মতানৈক্যে আলাদা কর্মসূচি পালন করে আসছে আরেকটি অংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা