× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুয়ার খুলল মেট্রোরেলের আরও দুই স্টেশনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১১:৫৭ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৩:২৫ পিএম

কাজীপাড়া স্টেশন। প্রবা ফটো

কাজীপাড়া স্টেশন। প্রবা ফটো

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ৮টায় যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় এ দুই স্টেশনের দুয়ার। এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও লাইনে নয়টি স্টেশনের সাতটি চালু হলো। বাকি শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু হবে মার্চের শেষ দিকে।

এদিকে কাজীপাড়া ও মিরপুর-১১-এর স্টেশনে সকালে যাত্রীর তেমন ভিড় দেখা যায়নি। সাড়ে ৮টার কিছু পরে মিরপুর-১১ নম্বর স্টেশনে ট্রেন আসে বলে জানান স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা।

এ স্টেশনে আসা যাত্রী বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার বাসা মিরপুর-১১-তে, আর অফিস কারওয়ান বাজার এলাকায়। স্টেশনটি খোলায় আমার জন্য সুবিধাই হলো, কিন্তু কারওয়ান বাজার পর্যন্ত খুলে দিলে আরও ভালো হতো।’

তিনি জানান, ভাড়া নিয়ে তার অসন্তুষ্টি আছে, কারণ ভাড়া বাসের দ্বিগুণ। কিন্তু সময় বাঁচাতে মানুষ মেট্রোরেল ব্যবহার করবে।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর একে একে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন। এরই ধারাবাহিকতায় আজ চালু হলো কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন। বাকি দুটি শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু হবে মার্চের শেষ দিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা