× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ২৫

প্রবা প্রতিবদেন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৯:৫১ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২০:৩৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জাহান সরদার সেলিম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়াল। মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল পৌনে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহান সরদার সেলিম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আরও ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।’

মৃতের চাচাত ভাই মো. লিখন বলেন, ‘সেলিম নবাবগঞ্জ ডিএন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন নবাবগঞ্জ থেকে যাত্রাবাড়ীর উদ্দেশে যাওয়ার জন্য তাঁতিবাজার এসে নামেন। সেখান থেকে হেঁটে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে গুরুতর আহত হন। আজ চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান তিনি।’

৭ মার্চ বিকালে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টার-সংলগ্ন সিদ্দিকবাজারে কুইন ক্যাফে হিসেবে পরিচিত সাততলা ভবনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। এতে ঘটনার দিনই প্রাণ হারান ১৮ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা