× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২২:৫১ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২৩:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পর রমজানের আগেই শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

সোমবার (১৩ মার্চ) এক বিবৃতিতে প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। ব্যয় হওয়ায় ধার-দেনায় চলছে সাধারণ মানুষের সংসার। জিনিসপত্রের দামের সঙ্গে বাড়ছে মানুষের ঋণের বোঝা। এমন দুর্ভোগ থেকে দেশের সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে হবে। নিম্নবিত্ত ছাড়াও মধ্যবিত্তদেরও নাভিশ্বাস অবস্থা। খেটে খাওয়া সাধারণ মানুষের অনেকে এখন সাধ ও সাধ্যের মধ্যে মাছ-মাংস কিনতে পারছে না। গরিবের জন্য বাজার করা এখন বড় ধরনের মানসিক কষ্ট ও হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বাজারে গিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকছেন। কেউ আবার নিরুপায় ঘোরাফেরা করছেন’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে ঘুষ-দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, দায়িত্বশীলদের অবহেলা ও ব্যর্থতায় বিস্ফোরণ বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ মানুষ বাঁচার তাগিদে রাজপথে নামতে বাধ্য হবে।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং সকল প্রকার ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকায় হজ প্যাকেজ পুনঃনির্ধারণের দাবীতে আগামী ১৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করবে সংগঠনটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা