× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িলে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১২:০৮ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১২:৩৭ পিএম

কুড়িলে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িল বিশ্বরোড রেলগেটে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. জিসান। তার বাড়ি ভোলা জেলার তমিজউদ্দিন থানা এলাকায়। বাবুল মিয়ার ছেলে ছিল সে।

জিসানের মামা মো. সোহাগ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ভোলার তমিজউদ্দিন এলাকা থেকে গাজীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম। আজ অনুষ্ঠান শেষ করে ফেরার পথে কুড়িল বিশ্বরোড রেলগেটে প্রস্রাব করতে গাড়ি থেকে নামে জিসান। এ সময় একটি ট্রেন চলে এলে এর ধাক্কায় জিসান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা