× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২০:৪১ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ২২:০০ পিএম

শনিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের (প্রস্তাবিত) সাধারণ সভা। সংগৃহীত ফটো

শনিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ মোবাইল ফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের (প্রস্তাবিত) সাধারণ সভা। সংগৃহীত ফটো

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ৩ ধারা মোতাবেক রিট ২৯৮/২২ রায় অনুসারে পাওয়া ছাড়পত্রের শর্ত অনুযায়ী বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের (প্রস্তাবিত) সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সংঘ স্বারক ও সংঘবিধির চুড়ান্ত খসড়া অনুমোদনের পাশাপাশি মনোয়ারুল ইসলামকে আহবায়ক এবং মো. হাজবুল আলম জুলিয়েটকে মহাসচিব মনোনীত করা হয়। 

সভায় বক্তারা বলেন, তাদের সংগঠন বাংলাদেশে সেলফোন রিপেয়ার টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতার উন্নয়ন,মেরামত পেশার অপব্যবহার রোধে সরকার ও আইন শৃংক্ষলা বাহিনীকে সহযোগিতা প্রদান করবে। নিশ্চিত করবে গ্রাহক সেবার মান। বেকার সমস্যা সমাধানে দক্ষ জনশক্তির রুপান্তরের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মানে কাজ করার অঙ্গীকারও ব্যাক্ত করেন তারা। 

এই সংগঠন নিয়ে কারও কোনো আপত্তি থাকলে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের ঠিকানা- গুলিস্থান শপিং কমপ্লেক্স (৬ষ্ঠ তলা) ২ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, ঢাকা। মোবাইল ০১৭২২২০২২২২। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা