× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্দিকবাজারে বিস্ফোরণ

ক্ষতিগ্রস্ত ভবনটির ধস ঠেকাতে অস্থায়ী সাপোর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৩:৩৩ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৪:১৬ পিএম

ভবন ধসে পড়া ঠেকাতে স্টিলের পাইপ দিয়ে ঠেকা দিচ্ছেন রাজউক কর্মীরা। প্রবা ফটো

ভবন ধসে পড়া ঠেকাতে স্টিলের পাইপ দিয়ে ঠেকা দিচ্ছেন রাজউক কর্মীরা। প্রবা ফটো

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে শক্তিশালী বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি স্থিতিশীল করতে কাজ করছে রাজউক। ঝুঁকিপূর্ণ ভবনটি যাতে ধসে না পড়ে, সেজন্য ভবনের ক্ষতিগ্রস্ত কলামের পাশে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট দেওয়ার কাজ চলছে।

পাইপ স্থাপনের কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার রাতে। শুক্রবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভবনের সামনের দিকে ৬টি পাইপ লাগানো হয়েছে। ঘটনাস্থলে রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস ও র‍্যাবের টিমও সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা বন্ধ রয়েছে।

শুক্রবার ভবনটির সবশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রঙ্গন মণ্ডল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা মূলত এখন ভবনটিতে প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিংয়ের পর আমরা সার্ভে করব ভবনটি রেক্টুফেটিং করা যায় কি না। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রোপিংয়ের পর দেখব ভবনটি কতটুকু স্টেবল হয়েছে। এ ছাড়া আরও দেখব ভবনটি কতটুকু কম্পন সহ্য করতে পারছে। এসব বিষয়ে খতিয়ে দেখে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের কোনো উদ্ধার কাজ এখন চলছে না। তবে আমরা ঘটনাস্থলে আছি, যেকোনো জরুরি প্রয়োজনে রেসপন্স করব। এ ছাড়া নিখোঁজ কেউ আছেন এমন আমাদের কাছে এসে দাবি করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা