প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ২২:৫৩ পিএম
আগুনে নিহত বিপু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। প্রবা ফটো
রাজধানীর রামপুরা এলাকায় চিলেকোঠার ঘরে আগুনে পুড়ে আব্দুল হাই জামালী বিপু নামে
এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উলন রোডের পলাশবাগ
এলাকার পাঁচ তলার ভবনের ছাদে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সাভির্সের দুটি ইউনিট রাত
৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা
হয়েছে।
নিহত বিপুর ভাই আবু সাইদ সোহাগ জানান, বিপুর বয়স আনুমানিক ৪৫। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।