× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র পেয়েছে ৫ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৩:৫৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

তবে এখনও ১৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এদের মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকি সবার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের এখানে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছে। একজন আইসিইউতে। আর বাকিরা সবাই বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। পাঁচ জনকে চিকিৎসকরা দেখে ছাড়পত্র দিয়েছেন। তবে তারা পরে আবার চিকিৎসা নিতে আসবেন।’

তিনি বলেন, 'আইসিইউতে থাকা রাজনের গতকাল অস্ত্রোপচার হয়েছে। তবে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা তদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন। বিস্ফোরণের পর আমাদের এখানে ১৭২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।'


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা