× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেফটিক ট্যাংক, গ্যাস লিকেজ ছিল কি না দেখা হচ্ছে : ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৫:৫০ পিএম

বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। প্রবা ফটো

বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। প্রবা ফটো

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় সেখানে সেফটিক ট্যাংক কিংবা গ্যাস লিকেজ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বিশেষজ্ঞরা এরই মধ্যে সেসব বিষয় তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। 

বুধবার (৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এরই মধ্যে আমরা বেশকিছু পরিকল্পনা নিয়েছি। ঢাকা শহরের স্যুয়ারেজ লাইন, গ্যাস লাইন এবং অনেক পুরোনো বিল্ডিং রয়েছে, এগুলোর অবস্থা কী তার পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত একটি কর্মশালা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা স্যুয়ারেজ লাইন কিংবা গ্যাসের লাইন কোথায় বিপজ্জনক অবস্থায় আছে সেসব স্থান পরিদর্শন করবেন, যাতে করে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।’

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ওই বিস্ফোরণ ঘটে। এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। আর ওই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া শতাধিক আহতের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা