× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে চলছে তিন দিনের পর্যটন মেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২২:৫০ পিএম

মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। প্রবা ফটো

মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। প্রবা ফটো

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১১তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। তিন দিনব্যাপী এ মেলার আয়োজক ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব)। বৃহস্পতিবার (২ মার্চ) থেকে শুরু হওয়া মেলাটি চলবে ৪ মার্চ পর্যন্ত। মেলার এবারের টাইটেল স্পন্সর হিসেবে আছে ‘ফার্স্ট ট্রিপ’।

আন্তর্জাতিক মানের এই মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব টোয়াব’র সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডর সদস্য শিবলুল আজম কোরেশী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন টোয়ারের পরিচালক (গণমাধ্যম ও প্রকাশনা) মোহাম্মাদ ইউনুছ।

মেলায় তিনটি হলে ১৪টি প্যাভিলিয়নসহ ১৪৬টি স্টল বসেছে। মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। তবে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের প্রবেশে কোনো ফি দিতে হবে না। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কম খরচে ভ্রমণের তথ্য জানা যাচ্ছে এ মেলায়। এছাড়া থাকছে বিভিন্ন প্যাকেজ অফার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা