× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ান্স থ্রু বয়লার প্রযুক্তি নিয়ে এনার্জিপ্যাকের ওয়েবিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২০:১৬ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ২১:০১ পিএম

ওয়ান্স থ্রু বয়লার প্রযুক্তি নিয়ে এনার্জিপ্যাকের ওয়েবিনারে আলোচকরা। প্রবা ফটো

ওয়ান্স থ্রু বয়লার প্রযুক্তি নিয়ে এনার্জিপ্যাকের ওয়েবিনারে আলোচকরা। প্রবা ফটো

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটিডে (ইপিজিএল) ‘জাপানজি ওয়ান্স থ্রু বয়লার টেকনোলোজি’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করেছে। ওয়েবিনারে বক্তারা মিউরা বয়লারে ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তি ও জাপানি ওয়ান্স থ্রু বয়লারের সুবিধা নিয়ে কথা বলেন। বুধবার (১ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবিনারে উপস্থিত ছিলেন মিউরা ইন্ডাস্ট্রিজ (থাইল্যান্ড) কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার আৎসুশি কোযু। সোজিতৎ বাংলাদেশের জেনারেল ম্যানেজার আসুশি হিরাকুরি ও ইপিজিএলের পাওয়ার অ্যান্ড এনার্জি ডিভিশনের চিফ বিজনেস অফিসার মাসুম পারভেজসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাসুম পারভেজ বলেন, ‘আমরা বাংলাদেশে মিউরা ব্র্যান্ডের বিশ্বসেরা ইন্ডাস্ট্রিয়াল বয়লারের প্রতিনিধিত্ব করছি। মিউরা জাপানের উন্নত মানের বয়লার। যার কার্যকারিতার হার ৯৮ শতাংশেরও বেশি। জ্বালানি সাশ্রয়ী এ বয়লার সবরকম নিরাপত্তা বজায় রেখে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কার্যকর ভূমিকা রাখবে। সাম্প্রতিক ঘটনা ও বাংলাদেশ প্রেক্ষাপট বিবেচনায় বলা যায়, বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় করতে ও ইন্ডাস্ট্রির প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে মিউরা বয়লার সহায়ক ভূমিকা পালন করবে।’

আৎসুশি কোযু বলেন, ‘জাপানে বয়লারের বাজার বেশ বড়। জাপানে উৎপাদিত ৭৪ শতাংশ বয়লারের মধ্যে ৫৭ শতাংশই মিউরা বয়লারের। মিউরা জাপানের এক নম্বর বয়লার উৎপাদক প্রতিষ্ঠান। বাংলাদেশেও এই বয়লারের বাজার অত্যন্ত সম্ভাবনাময়। সর্বাধুনিক প্রযুক্তি মিউরা বয়লার জ্বালানি, স্থান সাশ্রয়ী ও কমপ্যাক্ট সাইজের হওয়ার কারণে ছোট জায়গায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার উপযোগী। নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করতে মিউরা বয়লার বিভিন্ন নিরাপত্তা সংশ্লিষ্ট ফিচার (সেপটি ফিচার) আছে। যে কারণে এ বয়লার বিভিন্ন খাতের ব্যবসায় শীর্ষ পছন্দে রয়েছে।’

বিস্তৃত পরিসরে শিল্পখাতে অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ব্যান্ডে পরিণত হয়েছে মিউরা। পরিবেশবান্ধব, কার্যকর ও খরচ সাশ্রয়ী হওয়ার কারণে দেশীয় ক্রেতাদের সন্তষ্টি অর্জনে সক্ষম হয়েছে মিউরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা