× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৬:১৪ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৭:০২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানী ঢাকার কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা