প্রবা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:৩৬ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৬ এএম
ফাইল ছবি
রাজধানীর উত্তরায় ১১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শুক্রবার সকালে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহহের গৌরীপুর এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অবস্থান করছে বলে সুনির্দিষ্ট গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে জানা যায়। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাতে পলাতক আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করে।
ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যা সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন এবং তার বিরুদ্ধে ময়মনসিংহহের গৌরীপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানান।
প্রবা/ইউরি/এসআর