× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিন্দি সিনেমা আমদানির বিরুদ্ধে মানববন্ধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২৬ পিএম

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অবস্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে হিন্দি সিনেমা আমদানির বিরুদ্ধে মানববন্ধন। প্রবা ফটো

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অবস্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে হিন্দি সিনেমা আমদানির বিরুদ্ধে মানববন্ধন। প্রবা ফটো

সিনেমা হলের ব্যবসায় ভাটা পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বলিউডের সিনেমা আমদানি নিয়ে কথা হচ্ছে বেশ কয়েকদিন হলো। এরই মধ্যে দশ শতাংশ লভ্যাংশের শর্তে হিন্দি সিনেমা আমদানির পক্ষে সমর্থন দিয়েছে শিল্পী সমিতি।

চলচ্চিত্র বিষয়ক ১৯টি সংগঠনও এখন আমদানির পক্ষে। তবে শুরু থেকেই এর বিপক্ষে চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এবার তিনি রাস্তায় নামলেন। হিন্দি সিনেমা আমদানি বন্ধের দাবিতে করেছেন মানববন্ধন। সামাজিকমাধ্যমে এ খবর জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খিজির হায়াত নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অবস্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন দেলোয়ার জাহান ঝন্টু। তার পাশে রয়েছেন খিজির হায়াতসহ আরও কয়েকজন।

দেলয়ার জাহান ঝন্টুর হাতের ব্যানারে লেখা আছে, ‘বরকতেরই আপন দেশে, হিন্দি/উর্দু সর্বনেশে। ভাষা আন্দোলনের বাংলাদেশে বঙ্গবন্ধুর নীতি, প্রচলিত আইন ও সংবিধানের অবমূল্যায়ন করে গুজব ছড়িয়ে হিন্দি চলচ্চিত্র আমদানির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন।’

ছবির ক্যাপশনে খিজির লিখেছেন, ‘সিনেমাটাইতো বানাতে চেয়েছিলাম এই দেশে। আমার বাকি পরিচালক ভাইয়েরা যখন পিকনিক নিয়ে ব্যস্ত আমরা তখন রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করি, নিজের দেশের সিনেমা বাঁচাতে মাত্র কয়েকজন দাঁড়িয়ে থাকি।’

শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ বলিউডে মুক্তির সময় থেকে দেশে হিন্দি সিনেমা আমদানি প্রসঙ্গে ফের আলাপ আলোচনা শুরু হয়। তখন থেকেই এর বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলেন ঝন্টু। হিন্দি ছবি এলে হলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন বলেও জানিয়েছিলেন তখন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা