× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুড়ি আটকে আবারও দুবার যাত্রা বিলম্ব মেট্রোরেলের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৯ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মেট্রোরেল লাইনের বিদ্যুতের খুঁটিতে ঘুড়ি আটকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুবার ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে। সময়মতো না ছাড়ায় যাত্রীরাও পড়েন ভোগান্তিতে।

মেট্রোরেলের কর্মকর্তা ও যাত্রীরা জানিয়েছেন, আগারগাঁও থেকে উত্তরার শেওড়াপাড়া অংশে মেট্রোরেল লাইনের তারে ঘুড়ি আটকে যাওয়ায় সকাল ৮টা ৩০ মিনিটের ট্রেন ছাড়তে ১৫ মিনিট বিলম্ব হয়।

আবার ৯টা ৩৫ মিনিটে আরেকটি ট্রেন যাত্রা আরম্ভ করলে আবারও ঘুড়ি সমস্যার কারণে বন্ধ হয় যাত্রা। ঘুড়ি সরিয়ে ১০টা ১৮ মিনিটে ট্রেনটি আবার যাত্রা করে।

মেট্রোরেলে ওঠার পর হঠাৎ এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে আবার নির্ধারিত সময়ে অফিসে যেতে পারেননি বলে অভিযোগ করেন।

ট্রেনে চেপে আগারগাঁও থেকে উত্তরা পথের যাত্রী ছিলেন আরিফুল ইসলাম।

তিনি জানান, সকাল  ৯টা ৩৫ মিনিটে ট্রেনে ওঠার পর যাত্রার আগে মাইকে শুনতে পান ‘জরুরি শার্টডাউন হচ্ছে। চালু হতে বিলম্ব হবে’। পরে ট্রেনটি ১০টা ১৮ মিনিটে আবার যাত্রা করে।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁও থেকে ছাড়ার পর মেট্রোরেল যান্ত্রিক ত্রুটির কারণে ২০ মিনিটের মতো বিলম্ব হয়।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে জানান, শেওড়াপাড়ায় মেট্রোরেল লাইনের তারে ঘুড়ি আটকে ছিল। তাই যাত্রা বিলম্ব হয়েছে।

তিনি আরও বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ নিয়মিতই এ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তাই সরকারকে এ ব্যাপারে কঠোর হতে হবে।

গত থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও ফানুস ওড়ানো হয়। এ সময় কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। পরদিন সকালে দুই ঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেল চলাচল। সেগুলো অপসারণের পর আবার মেট্রোরেলের চলাচল শুরু হয়।

১৯ ফেব্রুয়ারিও একই সমস্যার কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

সম্প্রতি মেট্রোরেলের উভয় পাশে এক কিলোমিটারের মধ্যে বাসাবাড়িতে ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন বা এ ধরনের যেকোনো বিনোদনসামগ্রী না ওড়াতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা