× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি-ফানুস না ওড়ানোর অনুরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০৩ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫১ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

মেট্রোরেলের উভয় পাশের ১ কিলোমিটারের মধ্যে বসবাসরতদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো বিনোদনসামগ্রী না ওড়ানোর অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন ঢাকা মেট্রোরেল চলাচল করছে। এ বৈদ্যুতিক লাইনের ওপর ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ইত্যাদি আটকানোর ফলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে এবং ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ইত্যাদি অপসারণের জন্য সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রীদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।’

আরও বলা হয়েছে, ‘উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল লাইনের উভয় পাশে ১ কিলোমিটারের মধ্যে বসবাসরত অধিবাসী ও অভিভাবকদের ছেলেমেয়েদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা অনুরূপ যেকোনো বিনোদনসামগ্রী ওড়ানো থেকে বিরত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। মেট্রোরেল একটি রাষ্ট্রীয় সম্পদ। এর সুরক্ষা আমাদের সবার দায়িত্ব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা