প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৬ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৭ পিএম
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা। প্রবা ফটো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতারা।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মনিরুল ইসলাম।
পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠন করা হয়েছে।