× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে আবাসিক ভবনে আগুনের ঘটনা তদন্তে কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৭ এএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৪ পিএম

গুলশান দুই নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রবা ফটো

গুলশান দুই নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রবা ফটো

রাজধানীর গুলশান দুই নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়িারি) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

এদিকে সরেজমিনে সোমবার সকাল ১০টা পর্যন্ত তদন্ত কমিটির কোনো সদস্য ঘটনাস্থলে আসেননি। সকাল থেকে ওই ভবনের সামনে জড়ো হচ্ছেন উৎসুক জনতা। গণমাধ্যম কর্মীরা ছিলেন সকাল থেকে। 

রাতে ওই ভবনে কেউ ছিল না। সকাল থেকে কাউকে ঢুকতে দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। গণমাধ্যমকর্মীরা ভবনে ঢুকতে চাইলে অনুমোদন দেয়নি পুলিশ।

ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দেখা যায়। এছাড়া রয়েছেন পুলিশের কর্মকর্তারা।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান দুই নম্বরে ১২ তলা বিশিষ্ট ভবনের সপ্তম তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার অভিযানে যোগ দেয় বিমানবাহিনীর একটি দল। সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি দলও অংশ নেয় বলে জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাতে ভবন থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। কয়েকজন ভবন থেকে গায়ে আগুন ধরা অবস্থায় নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা