× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১৩:৪১ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৪:০৫ পিএম

সেবায়েত পরীক্ষিতকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার তিন আসামি। ছবি : প্রবা

সেবায়েত পরীক্ষিতকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার তিন আসামি। ছবি : প্রবা

রাজধানীর কাফরুলে মন্দিরের সেবায়েতকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর দক্ষিণখান ও গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা ও দপ্তর সম্পাদক বাদল সরকার।

প্রতিদিনের বাংলাদেশকে মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ।

তিনি জানান, গত ১৬ আগস্ট কাফরুল মন্দিরের ভেতর থেকে সেবায়েত পরীক্ষিত দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ওই দিনই তিনজনের নামে মামলা হয়। এর পরই আসামিদের ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। সোমবার রাতে রাজধানী ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।

গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ আরও জানান, প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, সেবায়েত পরীক্ষিত দাসকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া দেয়েছে। তিনি মন্দিরে রাখা ফল চুরি করেন বলে অভিযোগ তোলেন আসামিরা। পরে এ বিষয়ে নিয়ে সালিশ-বৈঠক বসানোর কথা হলে আত্মহত্যা করেন পরীক্ষিত।

প্রবা/আরকে /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা