× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসায় ফিরেছেন মেট্রোরেলের নিখোঁজ প্রকৌশলী শাহরিয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩ এএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১০ এএম

প্রকৌশলী শাহরিয়ার কবির। সংগৃহীত ছবি

প্রকৌশলী শাহরিয়ার কবির। সংগৃহীত ছবি

পাঁচ দিনের মাথায় বাড়ি ফিরেছেন ঢাকায় মেট্রোরেল প্রকল্পের নিখোঁজ প্রকৌশলী শাহরিয়ার কবির। এ কয়েক দিন তিনি বন্ধুর বাসায় ছিলেন বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছে তুরাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে নিজেই বাসায় ফেরেন ঢাকার এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার।

ছেলে কোথায় ছিলেন জানতে চাইলে তার মা রাশিদা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছে। আজ (গতকাল) মোহাম্মদপুরে সহকর্মী আরিফের ওখানে এসেছে, এমন খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাকে বাসায় নিয়ে আসি। সে সুস্থ আছে, ভালো আছে।’

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, শুনেছি তিনি মোহাম্মদপুরে তার সহকর্মী ও বন্ধু ইঞ্জিনিয়ার আরিফের বাসায় ছিলেন। আমাদের সঙ্গে এখনও বিস্তারিত কথা হয়নি। কাল (আজ) তার সঙ্গে কথা বলব।

১২ ফেব্রুয়ারি বিকালে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে বাসায় যাননি শাহরিয়ার। পরে তার মা তুরাগ থানায় নিখোঁজ ডায়েরি করেন। এমআরটি প্রকল্পের পক্ষ থেকেও উত্তরা ডিপোর সিকিউরিটি ম্যানেজার একরামুল কবির হাওলাদার একটি জিডি করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ কৌশলে পড়াশোনা করেছেন শাহরিয়ার। লালবাগের আজিমপুর টাওয়ারে মায়ের সঙ্গে থাকেন। তাদের স্থায়ী বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার রানীবাজার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা