× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৮ এএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১১ এএম

অলংকরণ প্রবা

অলংকরণ প্রবা

রাজধানীর কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিকুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইদ্রিস আলী জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উর্বির চর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেট কাঠপট্টি এলাকায় থাকতেন। সেখানে কাঠের ব্যবসা করতেন সিদ্দিক। রাতে কাঠ কিনতে কামরাঙ্গীরচর বেড়িবাঁধে একটি স-মিলে যান তিনি। সেখান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। মাদবর বাজার এলাকায় এলে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

পরে ওই মোটরসাইকেল চালকসহ কয়েকজন পথচারী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা