× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট বাংলাদেশের লক্ষ‍্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থা হবে : নৌপ্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৮ এএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৩ এএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ফটো

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ফটো

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‍্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি স্মার্ট সংস্থায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে বিআইডব্লিউটিএর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২০৪১ সালের উন্নত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ‍্যে বিআইডব্লিউটিএ স্মার্ট সংস্থায় পরিণত হয়ে এর ভূমিকা যথাযথভাবে পালন করবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে বাংলাদেশ কীভাবে সোনার বাংলা হবে-- সে ভিত রচনা করেছিলেন। কিন্তু ’৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যার পর দেশ অন্ধকারে চলে যায়। দেশ কাঙ্ক্ষিত লক্ষ‍্যে পৌঁছতে পারেনি, পিছিয়ে গেছে। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। তাবত দুনিয়া এ উন্নয়ন ও পরিবর্তনের প্রশংসা করছে। অনেক দেশ এটিকে উন্নয়নের মডেল হিসেবে দেখছে।’

খালিদ মাহমুদ বলেন, ‘নৌপথ তৈরি, ধরে রাখা ও মান উন্নয়নে বিআইডব্লিউটিএর অপরিসীম ভূমিকা রয়েছে। তাদের কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে। একটা সম্মানের জায়গায় চলে গেছে। এ ধারা অব‍্যাহত রাখতে হবে।

‘সম্প্রতি ভারতীয় ক্রুজ ভেসেল গঙ্গা বিলাস বাংলাদেশে এসেছে। তারা নৌপথের সুষ্ঠু ব‍্যবস্থাপনায় বিআইডব্লিউটিএর এবং দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা