× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৩ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত হাজতির নাম মো. সায়েদ ওরফে আবু সাঈদ। তিনি হত্যা মামলার আসামি ছিলেন।

আবু সাঈদকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী জুয়েল তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।

কারারক্ষী রোকনুজ্জামান বলেন, ‘মারা যাওয়া আবু সাইদ হত্যা মামলার আসামি ছিলেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা