প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৬ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম
শ্যামপুরে টেক্সটাইল কারখানায় লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো
রাজধানীর শ্যামপুরে পাকিজা টেক্সটাইল নামের একটি কারখানায় লাগা আগুন ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
চারতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যোগ দেয়।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস খবর পেয়ে সাড়ে ১১টা থেকে আগুন নেভাতে কাজ শুরু করে। পাঁচ ইউনিটের চেষ্টায় বেলা ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন পাকিজা টেক্সটাইলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।’
ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে সেটি এখনি বলা যাচ্ছে না বলেও জানান তিনি।