× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে গাড়িচাপায় ব্যবসায়ী নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৭ এএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৬ পিএম

অলঙ্করণ প্রবা

অলঙ্করণ প্রবা

রাজধানীর কাকলীতে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে কাকলী ফুটওভার ব্রিজের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বন্ধুদাশ সাহা কৃষ্ণ। তার বাড়ি উত্তরার পশ্চিম এলাকায়। ৫৭ বছর বয়সি কৃষ্ণ পেশায় ব্যবসায়ী ছিলেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) শুভাশিষ সরকার শুক্রবার সকালে প্রতিদিনের বাংলাদেশকে জানান, রাত ২টার দিকে কাকলী ফুটওভার ব্রিজের পেছনে কোনো একটি গাড়ির চাপায় গুরুতর আহত হন কৃষ্ণ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, কৃষ্ণ রাস্তা পারাপারের সময় কোনো একটি গাড়ি ধাক্কা দেয়। তবে কী ধরনের গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা