× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাটারায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দম্পতির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৩ পিএম

 ভাটারা থানা। ছবি : সংগৃহীত

ভাটারা থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারায় সিলিন্ডার লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভাটারার সাঈদনগরের একটি বাসার তিন তলার রান্নাঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মজিদ শিকদার ও তার স্ত্রী তাসলিমা বেগম।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাঈদনগরের একটি বাড়ির তৃতীয় তলায় এ দম্পতি বাস করতেন। ভোরে রান্না করার সময় সিলিন্ডার চুলা জ্বালাতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হয়ে মজিদ শিকদার ও তাসলিমা ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফরহাদুজ্জামান বলেন, গ্যাস লিকেজ থেকে আগুন লাগার পর ছয় তলা ভবনের তৃতীয় তলায় থাকা ওই দম্পতি দগ্ধ হন।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা