প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৮:২৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৮:৪৯ পিএম
গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনালগ্ন থেকে পাশে থাকা ফরাসি বন্ধুদের সংবর্ধনা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ফ্রেঞ্চ সাপোর্ট কমিটির সঙ্গে বন্ধুত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
গত মঙ্গলবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর এটিএম হায়দার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসার সভাপতিত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ফ্রেঞ্চ সাপোর্ট কমিটির বর্তমান সভাপতি জিম পেরি বিকোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।