প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১১:৩৬ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১২:০৬ পিএম
মরহুম আনোয়ার হোসেনের । প্রবা ফটো
ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদ বিপ্লবের বাবা আনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুমের ছেলে জাহিদ বিপ্লবের জানান, রবিবার (২৯ জানুয়ারি) তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের খিলগাঁও বাসভবন এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানের উত্তর পাউসারের গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আজ বাদ জোহর হাইকোর্ট মাজারে ভাসমান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
প্রসঙ্গত, আনোয়ার হোসেন গত বছরের এই দিনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।