প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৫:৩২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৫:৫৫ পিএম
অলঙ্করণ প্রবা
রাজধানীর লালবাগের বিডিআর ২ নম্বর গেটের পাশের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সীর ব্যক্তির মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নতুন মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
‘স্থানীয় কয়েকজন জানায় নিহত যুবক ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নামপরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান এসআই।