× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ব্যাপক সচেতনতা দরকার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৮:২০ পিএম

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের আয়োজনে র‌্যালি। প্রবা ফটো

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের আয়োজনে র‌্যালি। প্রবা ফটো

দেশে জরায়ুমুখের ক্যান্সার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোরী ও তরুণীদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। তাদের ভ্যাকসিন নিতে উদ্ধুদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের আয়োজনে র‌্যালি ও সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, দেশের দরিদ্র নারীরা যাতে ভ্যাকসিন সহজে পেতে পারে সে বিষয়ে সরকার ও বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সবাই একসঙ্গে কাজ করতে পারলে জরায়ুমুখের ক্যান্সার নির্মূল সম্ভব।

সকালে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের অনুষ্ঠিত র‌্যালিতে গাইনি এন্ড অবস বিভাগের চীফ কনসালটেন্ট প্রফেসর মে. জে. (অব.) লায়লা আরজুমান্দ বানু, ল্যাবএইড গ্রুপের পরিচালক ডা: সুচরিতা আহমেদ ও প্রফেসর আফজালুন নেসা চৌধুরীর নেতৃত্বে তরুণ চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে গণটিকা কর্মসূচির আওতায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধী ইনসেপ্টার ‘প্যাপিলোভ্যাক্স’ ভ্যাকসিন দেওয়া হয়। র‌্যালির সার্বিক তত্ত্বাবধায়ন করে ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

দুপুরে ল্যাবএইড হাসপাতালে ডা. মাহবুবুল ইসলাম অডিটোরিয়ামে জরায়ুমুখের ক্যান্সার নির্মূল বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন লায়লা আরজুমান্দ বানু। 

এতে প্যানেল বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য দেন হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর রহিমা বেগম এবং বিএসএমএমইউ-এর গাইনো অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর সাবেরা খাতুন, গাইনি এন্ড অবস বিভাগ এবং ফার্টিলিটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর মরিয়ম ফারুকী সাথী, হিস্টোপ্যাথলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট মে. জে. (অব.) ডাক্তার মুহাম্মদ জালাল উদ্দিন এবং ল্যাবএইড কান্সার হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার পারভীন আক্তার বানু।

সেমিনারে আফজালুন নেসা ও ডা. মাহবুবা সারাদেশে জরায়ুমুখের ক্যান্সারের বিস্তৃতি, ঝুঁকি এবং প্রতিরোধ ও করণীয় সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন। সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন ডা. নাহিদ সুলতানা যুথী। ইনসেপ্টার পক্ষে বক্তব্য প্রদান করেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা