× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাম্প্রদায়িকতা আমাদের অভিন্ন শত্রু : ওবায়দুল কাদের

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১৮:১১ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৮:৪৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সবার অভিন্ন শত্রু সাম্প্রদায়িকতা। সনাতন ধর্মাবলম্বী সবাইকে আমি বলব, আমাদের এখন প্রধানতম লক্ষ্য হচ্ছে, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদকে রুখতে হবে।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এই মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় পূজা ও সার্বিক বিষয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ হল ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিদ্যাদেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এই ক্যাম্পাসকে শান্তিময় ক্যাম্পাসে রূপ দিতে হবে। এখানে শেখ হাসিনার আমলে আর অস্ত্রের ঝনঝনানি হবে না, যে অস্ত্রের ঝনঝনানিতে একসময় এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল ছিল। এই ক্যাম্পাস এখন শান্তিপূর্ণ। এখানে সাম্প্রদায়িকতার আগ্রাসন, জঙ্গিবাদের আগ্রাসন আমরা চাই না। এ দেশের রাজনীতিতে আমরা সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করব, এই হোক আমাদের শপথ।

‘শেখ হাসিনা সেই সত্য সুন্দরের অভিসারী। তিনি এগিয়ে যাচ্ছেন রূপকল্প-২০৪১-এর দিকে, যার মূল থিম হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আসুন আমরা এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে যার যার জায়গা থেকে শেখ হাসিনাকে সহযোগিতা করি, তার হাতকে শক্তিশালী করি। অসুরের বিরুদ্ধে সুরের ঝঙ্কার তুলি। আসুন, অশান্তির বিরুদ্ধে শান্তির পতাকা উড়িয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করি।’ 

তিনি আরও বলেন, ‘আমি গর্বিত কারণ কারাগারে থাকা অবস্থায় আমি প্রথম ছাত্রলীগের সভাপতি হই। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আমি আওয়ামী লীগের মতো পার্টিতে তিন-তিনবার সাধারণ সম্পাদক হয়েছি এবং আমি এজন্যও গর্বিত যে আমার ধমনিতে ছাত্রলীগের রক্ত প্রবাহিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা