প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:০৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:০৯ পিএম
কাঁচা বাজারের প্লট পেতে উত্তরায় ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি: প্রবা
সহজ কিস্তিতে তিনটি প্লট পেতে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ২০০৭ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকার রাজউকের ২০, ২১ ও ২২ নম্বর প্লটটি বিজিপি ও সেনাবাহিনীর ডাল-ভাত কর্মসূচির মাধ্যমে ৫০০ ক্ষুদ্র ব্যবসায়ীকে কাঁচা বাজার গড়তে অনুমতি দেওয়া হয়। এক বছর পর ক্ষুদ্র ব্যবসায়ীরা উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নামে শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন নেয়। রাজউক ওই তিনটি প্লটের নিলামপত্র প্রকাশ করেছে বলে গত ৬ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়।
উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বর্তমানে এই বাজারের ৫০০টির বেশি দোকান রয়েছে। নিলামের মাধ্যমে প্লটগুলো কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হলে ব্যবসায়ীরা ক্ষতি গ্রস্থ হবেন। আগামী দশ বছরের সহজ কিস্তিতে তিনটি প্লট আমাদের দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছি।
উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী মুনছুর মাসুদ বলেন, বাজারে আমার দুটি দোকান রয়েছে। রাজউক তিনটি প্লট নিলাম করে দিলে আমরা নিঃস্ব হয়ে যাবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ, কোষাধক্ষ রাজন মিয়া, দপ্তর সম্পাদক জহির হোসেন বিপু প্রমুখ।