× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ বক্স উচ্ছেদ করতে গেল ডিএনসিসি, গ্রেপ্তারের হুমকি দিল পুলিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ০০:৫৪ এএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ০০:৫৫ এএম

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর আসাদগেটে নির্মাণাধীন পুলিশ বক্স উচ্ছেদ করতে যান ডিএনসিসি কর্মকর্তারা : সংগৃহীত

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর আসাদগেটে নির্মাণাধীন পুলিশ বক্স উচ্ছেদ করতে যান ডিএনসিসি কর্মকর্তারা : সংগৃহীত

রাজধানীর আসাদগেট মোড়ে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্স উচ্ছেদ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তারা। এ সময় কর্মকর্তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ডিএনসিসির। 

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আসাদগেটে নির্মাণাধীন পুলিশ বক্স উচ্ছেদ করতে যান তারা। পুলিশের বাধার মুখে সেখানে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে উচ্ছেদ না করেই ফিরে আসেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করার হুমকি দেয় পুলিশ। তাছাড়া উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ডাম্প ট্রাক ও পে-লোডার জব্দ করে ডাম্পিংয়ে পাঠানোর হুমকিও দেয় পুলিশ। সেখানে তিন থেকে চারজন পুলিশ সদস্য ছিলেন। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসেই বলতে শুরু করলেন, ‘ওদের অ্যারেস্ট করেন। পে-লোডার ডাম্পিংয়ে নিয়ে যান।’

ডিএনসিসি কর্মকর্তাদের অভিযোগ, পুলিশ সদস্যরা বলেন, ‘ভোররাতে আসছে চুরি করতে। এখানে কি উচ্ছেদ করতে আসছে? উচ্ছেদ করতে আসার আগে কেন পুলিশকে জানায়নি? এরা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এগুলো করছে।’ বিষয়টি তখনই ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদকে জানানো হলে তিনি পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর তিনি অভিযান না করে সবাইকে চলে যেতে বলেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে মোতাকাব্বীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি নিয়ে পরে তিনি ডিসি ট্রাফিকের (তেজগাঁও) সঙ্গে কথা বলেছেন। ডিসি ট্রাফিক জানিয়েছেন তারা এটি ভাঙতে দেবেন না।

যোগাযোগ করা হলে পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক, তেজঁগাও) শাহেদ আল মাসুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুলিশ বক্স উচ্ছেদ করতে হলে কমিশনারের সঙ্গে কথা বলতে হবে। কারও সঙ্গে কোনো কথা নেই, হুট করে এসে বক্স ভাঙ্গা শুরু করেছে। আগের একটি ঘটনায় অনেক পুলিশ সদস্য ক্ষুব্ধ ছিল। মেয়র মহোদয়ের উপস্থিতে যে পুলিশ বক্স ভাঙ্গা হয়েছিল সেখানে এখন পিঠার দোকান।’

শাহেদ আল মাসুদ আরও বলেন, আসাদগেটে নতুন কোনো ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ নয়, সংস্কার করা হয়েছে। তাছাড়া কোনো স্থাপনা ভাঙতে হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিসহ কিছু প্রক্রিয়া আছে। হুট করে কেউ এসে একটা ঘর ভেঙে দিয়ে গেল, এভাবে হয় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা