× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসমালিকরা ক্ষমতাবান হওয়ায় শাস্তি হয় না, সংসদে ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২০:৪৫ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:২৬ পিএম

রাজধানীতে সড়ক দুর্ঘটনা নিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রবা ফটো

রাজধানীতে সড়ক দুর্ঘটনা নিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রবা ফটো

সারা দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ ক্ষোভ জানান।

দেশের বেশিরভাগ বাসমালিক ক্ষমতাশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ তোলেন ফিরোজ। তিনি বলেন, বেশিরভাগ বাসের মালিক পুলিশ, রাজনীতিক ও সমাজের ক্ষমতাবান মানুষ। সে কারণে দুর্ঘটনার পর কোনো বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। 

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে। পৃথিবীর অন্য কোথাও সড়ক দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কি না জানি না। একটি মৃত্যুর ঘটনায় ওই পরিবার ধ্বংস হয়ে যায়। তাদের সব আশা-আকাঙ্ক্ষা বিলীন হয়ে যায়।’

সড়ক দুর্ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত খবর তুলে ধরে তিনি বলেন, ‘এই যে বাসগুলো, এর মালিক কারা? অধিকাংশ বাসের মালিক হচ্ছে পুলিশ অফিসার। আমাদের যারা রাজনীতি করে তারা। আর যারা শক্তিশালী আমাদের পাশে বসে আছেন। আমার পেছনে বসে আছেন আমাদের দলের চিফ হুইপ। তিনি বলতে পারবেন এসব বাসের মালিক কারা।’

তিনি বলেন, ‘এসব বাসের কিছু হয় না। কিচ্ছু হয় না। বেপরোয়া বাস চলে। কোনো কোনো বাসের লাইসেন্স নেই। চালকের লাইসেন্স নেই। সিগন্যালে বাতি নেই। ডানে যাবে না বামে যাবে, কেউ বলতে পারে না। এসব চালকের আজ পর্যন্ত আমরা পথে আনতে পারলাম না। শিক্ষিত করতে পারলাম না।’

ফিরোজ রশীদ বলেন, ‘দেশ অনেক এগিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট বাংলাদেশ করব। কিন্তু এই যে অবস্থা, এ দিয়ে স্মার্ট বাংলাদেশ করব? আমরা অন্যান্য দেশের সঙ্গে যদি একটু তুলনা করি, সেখানে কী এই অবস্থা আছে? সিঙ্গাপুরে আছে? মালয়েশিয়ায় আছে?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা