× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মস্থলে নিরাপত্তার দাবিতে মানববন্ধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১২:৩১ পিএম

কর্মস্থলে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন ইনসাফ। ছবি: প্রবা

কর্মস্থলে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন ইনসাফ। ছবি: প্রবা

কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, পেনশন স্কিম বাস্তবায়ন, রেশনিং ব্যবস্থা, শ্রমিককল্যাণ ফাউন্ডেশনে প্রতি মাসে সভাসহ ১২ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ)।

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘১৮ জানুয়ারি নির্মাণ শ্রমিকের দাবি দিবসে’র দাবিতে মানববন্ধন ও সমাবেশে করেছে সংগঠনটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইনসাফের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা প্রমুখ। 

মানববন্ধনে ঢাকা, নারায়ণগঞ্জসহ অন্য জেলার শ্রমিকরা অংশ নেন। এ সময় শ্রমিকরা তাদের জীবনের নিরাপত্তা ও ন্যূনতম মজুরি এবং বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের নীতিগুলো বাস্তবায়নের দাবি জানান। 

রবিউল ইসলাম উল্লেখ করেন, মৃত্যুর পর শ্রমিকদের পরিবার অন্ধকারে নিমজ্জিত হয়। এ ব্যাপারে শ্রম আইনেরও বাস্তবায়ন চান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা