× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল আ. লীগের কানসাই শাখা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ১৩:৪১ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ১৩:৪১ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ আওয়ামী লীগের কানসাই শাখার নেতারা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ আওয়ামী লীগের কানসাই শাখার নেতারা।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাপানের কানসাই শাখা।

গত রোববার (১৫ই জানুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  সংগঠনটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কানসাই শাখার সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মারুফ হক খান, ড. বজলুল করিম ও ড. সালমান মাহমুদ সিদ্দিকী।

জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নিয়ে জাপানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন - ২০৪১ বাস্তবায়নের অঙ্গীকার করেন সংগঠনটির নেতারা।  

এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি ও বাণিজ্য খাতে জাপানের সঙ্গে বাংলাদেশের বিনিময়ের সুযোগ বৃদ্ধিতে নতুন উদ্যমে কাজ করারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের আগে বর্বরোচিতভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা