× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবসেবায় পুরস্কৃত সাকিব-খোরশেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ২০:৪৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ২১:২০ পিএম

পুরস্কার গ্রহণ করছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। প্রবা ফটো

পুরস্কার গ্রহণ করছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। প্রবা ফটো

মানবসেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম বিজয় দিবস উপলক্ষে এই পদক ও সম্মাননা দেয় ব্যুরো অব হিউম্যান রাইটস।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে মানবাধিকার পদক ও সম্মাননা তুলে দেন সদ্যবিদায়ি প্রধান বিচারপতি তোফাজ্জল হোসেন মিয়া।

দেশে করোনাকালে মানবসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি পর্যায়ে মানবাধিকার পদক ও সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ক্রিকেটার সাকিব আল হাসান, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী ও তরুণ কণ্ঠশিল্পী তাশরিফ খান।

প্রতিষ্ঠান হিসেবে মানবাধিকার পদক পেয়েছে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বসুন্ধরা গ্রুপ, দৈনিক প্রথম আলো ও জেএমআই গ্রুপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা