× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সঞ্জয় দে রিপন এবং সদস্যসচিব যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা শিপন খান।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম পাপ্পু, আনোয়ার মির্জা, রোকেয়া হক রুকু, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা তপন দা, ছাত্রনেতা জাকিউল আলম সাদা, কাউসার আলমসহ ২ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

তারা অবিলম্বে বিএনপি নেতা রিজভীসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা