ঢাকার বনানীর শেরাটন হোটেলে অষ্টম এফবিএইচআর জাতীয় মানবসম্পদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ৮ম এফবিএইচআর জাতীয় মানবসম্পদ সম্মেলনের উদ্বোধন।
শনিবার ঢাকার বনানীস্থ শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা জনাব মো. ইসমাইল জবিউল্লাহ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় এফবিএইচআরের সভাপতি ড. মুশাররফ হোসেন, সহসভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমেদ সোবহানী, দেশি-বিদেশি বিশিষ্ট মানবসম্পদ বিশেষজ্ঞ, পেশাজীবী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য নতুন দক্ষতা অর্জন’ প্রতিপাদ্যে এবারের সম্মেলনে
ভবিষ্যতের কর্মজগতের পরিবর্তিত চাহিদা, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের দক্ষ করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।