× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণাঢ্য আয়োজনে শেষ ডিএনসিসির আন্তর্জাতিক হাফ ম্যারাথন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মিনিট আগে

বর্ণাঢ্য আয়োজনে শেষ ডিএনসিসির আন্তর্জাতিক হাফ ম্যারাথন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন প্রতিযোগিতা-২০২৬। তিনটি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন পাঁচ হাজার প্রতিযোগী।

ঢাকার বসুন্ধরায় শুক্রবার ভোর ৫টায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গেট থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।


তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছিল ২১ দশমিক ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের দৌড়। ভোর ৫টায় ২১ দশমিক ৫ কিলোমিটারের হাফ ম্যারাথন শুরুর মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের দৌড়। সবশেষে সকাল ৭টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের ১ দশমিক ৫ কিলোমিটারের দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয়।


প্রতিযোগিতার তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে মেডেল বিতরণ করা হয়। পরে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন প্রতিটি ক্যাটাগরিতে ১০ জন করে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে র‍্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন প্রতিযোগিতা-২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা