গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বুধবার জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) রেজোয়ানা কবির প্রিয়াকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের উল্লেখিত পদে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।