× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী। ছবি: সংগৃহীত

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী। ছবি: সংগৃহীত

মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে পল্লবী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তসলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

ডিএমপির পক্ষ থেকে বৃহস্পতিবার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হলেও কোন মামলায় এবং কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা