× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ আটক ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

বাম দিক থেকে সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং আইনজীবী সুফি মো. আল মামুন। ছবি: সংগৃহীত

বাম দিক থেকে সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং আইনজীবী সুফি মো. আল মামুন। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

একই রাতে পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক এসব ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে প্রথম তিনজনকে আটক করা হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় পুলিশ। এরপর তাদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ছাত্রদলের নেতাকর্মীরা কে এম শাখাওয়াত মুনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করা হচ্ছে।

আটকের সময় ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ও ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ডিসেম্বর মাস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো রাজনৈতিক পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে তাকে বিভিন্ন প্রশ্ন করেন নেতাকর্মীরা।

জবাবে শাখাওয়াত মুন নিজেকে বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পরিচয় দেন। আটকের পর তাকে ঘিরে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্ন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। ভিডিওতে একপর্যায়ে উপস্থিত একজনকে তাকে থাপ্পড় মারতে দেখা যায়। পরে নেতাকর্মীদের নির্দেশে তাকে কান ধরতেও দেখা যায়।

এদিকে, পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। চারজনকেই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবি থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা