× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুর-১০ নম্বরে আবারও হকার উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪১ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফুটপাতে পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

আজ বেলা তিনটা থেকে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।

উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ডিএনসিসি জানায়, এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ এর ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাতটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। জনগণের কাছে প্রশংসিত এই পদক্ষেপে ব্যাঘাত ঘটিয়ে গত কয়েক দিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে আবারও বসার চেষ্টা করছিল। 

আজ এ খবর পেয়ে প্রশাসক নিজে উপস্থিত থেকে অভিযান চালিয়ে হকারদের উচ্ছেদ করেন এবং এলাকাটিকে আবারও হকারমুক্ত করেন।

এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ নম্বরের ফুট ওভারব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন এবং তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা