× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাবাগানে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ৪০ মিনিট আগে

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শামসুন্নাহার বেগম(৫০) নামের আরও একজনের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪ জনে দাঁড়ালো।

বুধবার সকাল ৫টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দগ্ধ শামসুন্নাহার সকাল ৫টায় মারা গেছেন। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের মধ্যে শুধু আব্দুর রহমানকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

ডা. সুলতান বলেন, “ওই বাসায় দুই পরিবারের সদস্য ছিল। একই পরিবারের শিশুসহ তিনজন ও বাকি দুইজন মা-মেয়ে। তাদের মধ্যে দেড় বছরের শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার ছিলেন একই পরিবারের। আর ওই বাসায় সাবলেট হিসাবে ভাড়া ছিলেন শামসুন্নাহার বেগম ও তার মেয়ে সানজিদা আক্তার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা