বিশ্বের প্রথম জেনেরিক স্ব-প্রয়োগযোগ্য ইনজেকশন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনাকে আরও সহজ করতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এলো বিশ্বের প্রথম জেনেরিক হিসেবে স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনাকে আরও সহজ, সুবিধাজনক ও স্বনির্ভর করতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এলো বিশ্বের প্রথম জেনেরিক হিসেবে স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক প্রি-কোয়ালিফায়েড এবং ‘ইউনিজেক্ট’ ডিভাইসে বাজারজাতকৃত এটিই বাংলাদেশের প্রথম স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন।
গতকাল মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও
হোটেলের বলরুমে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড
গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম।
প্রধান অতিথি ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম। বিশেষ অতিথির
বক্তব্য দেন ওজিএসবির সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের
(বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস
লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। এতে মূল প্রবন্ধ
উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি)
মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। অনুষ্ঠানে দেশের পাঁচ শতাধিক স্বনামধন্য
গাইনোকোলজিস্ট উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ফিরোজা বেগম বলেন, ‘মেডোজেন
সাবকিউ’ ইনজেকশনটি শুধু বাংলাদেশের নারীদের জন্যই নয়, বরং সারা বিশ্বের নারীদের
জন্য একটি আশীর্বাদস্বরূপ। এর নিরাপদ কার্যকারিতা ও স্ব-প্রয়োগযোগ্য ব্যবহারবিধি
নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে ইনসেপ্টার চেয়ারম্যান ও
ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, এই ওষুধটি সাধারণ কোনো ওষুধ নয়। এর
পেছনে রয়েছে কারিগরি, প্রযুক্তিগত ও চিকিৎসাবিজ্ঞানের নিরলস গবেষণার ফল।
বাংলাদেশসহ সারা বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত
হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওজিএসবির
মহাসচিব ডা. এফএম আনামুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক আনোয়ারা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের
ইনফার্টিলিটি ও রিপ্রোডাক্টিভ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমীন আব্বাসী এবং
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারাহ
নূর।