× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইয়ের মামলা করে ফেরার পথে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

আপডেট : ১ মিনিট আগে

সাংবাদিক গাউস রহমান পিয়াস। ছবি: সংগৃহীত

সাংবাদিক গাউস রহমান পিয়াস। ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করে বাসায় ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার হয়েছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ধানমণ্ডি বয়েজ স্কুল গেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গাউস রহমান পিয়াস দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক।

এর আগে ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে প্রথমবার ছিনতাইয়ের শিকার হন তিনি। ওই ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পিয়াস। পরে সোমবার বিকালে এ ঘটনায় মামলা দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পর অফিস শেষে বাসায় ফেরার পথে একই দিন রাতে দ্বিতীয়বার ছিনতাইয়ের শিকার হন এই সাংবাদিক।

গণমাধ্যমকে গাউস রহমান পিয়াস জানান, প্রথম ঘটনায় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আর দ্বিতীয় ঘটনায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলা চালিয়ে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় ছুরি দেখিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরপর দুবার ছিনতাইয়ের শিকার হওয়ার বিষয়ে জানতে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার ও শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা